Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্যসহ আটক-১

বেনাপোলঃ প্রতিনিধি

যশোরের বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫ বোতল ভারতীয় ESKUF সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার পুটখালীর বালুন্ড গ্রামের মোহর আলীর ছেলে জাকির হোসেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার ( ০৪ মে) সকালে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ বোতল ভারতীয় ESKUF সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২,০০০/- টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

মন্তব্য করুন