১৩ই জুন, ২০২৬

ভিপি রানা’র পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন জননেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু

নাসির উদ্দীন চঞ্চল (আত্রাই) নওগাঁ প্রতিনিধি –

বাংলা দেশ জাতীয়তাবাদী দল বিএনপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃশফিউল আযম(ভিপি রানা)র- পিতা আব্দুলজলিল (৮২)র মৃত্যু তে শোক জানিয়েছেন, নওগাঁ-৬(আত্রাই -রাণীনগর) আসনে উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি।শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

জানাগেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল আযম ভিপি রানা, এর পিতা অসুস্থ অবস্থায় ২৫ শে জানুয়ারি (শনিবার ) বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় আনুমানিক ১০.৩০ মিনিটে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার এই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
নওগাঁ-৬ আসনের জনপ্রিয় বিএনপিনেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।শোক প্রকাশ করে তিনি বলেন।
এ মৃত্যুতে আমি মরহুমের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সহ মর্মিতা জ্ঞাপন করছি।

তিনি একজন সৎ, কর্তব্য নিষ্ঠাবান ছিলেন এবং সমাজে ভাল একজন মানুষ হিসেবে সু পরিচিত ছিলেন।তার কর্তব্যনিষ্ঠা যে সাক্ষ্য রেখে গেছেন তা চীর স্মরণীয় । তিনি ছিলেন অত্যন্ত অমায়িক ও পরোপকারী।

দোয়াকরি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের কে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য বর্গ ও আত্মীয় স্বজন, গুণগ্রাহী, ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

মন্তব্য করুন