মবের শহরে পরিণত হয়েছে দেশ: সংসদে রুমিন ফারহানা

মবের শহরে পরিণত হয়েছে দেশ: সংসদে রুমিন ফারহানা

দেশে গত দেড় বছর ধরে চলা একের পর এক ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তর থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন কোথাও আজ জননিরাপত্তা নিশ্চিত নেই, বরং দেশ কার্যত ‘মবের  শহরে’ পরিণত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নোটিশ উত্থাপনকালে রুমিন ফারহানা এই মন্তব্য করেন।

তিনি তার বক্তব্যে বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেন, “ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামের দেড় বছর আগের ঘটনা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে পিটিয়ে মারার মতো নৃশংস ঘটনাগুলো আমাদের সামাজিক অবক্ষয়ের চরম চিত্র তুলে ধরছে।”

বক্তব্যের শেষ পর্যায়ে রুমিন ফারহানা জননিরাপত্তা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অবিলম্বে এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

মন্তব্য করুন