নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশের আহমেদ অনিকে আটক করেছে র্যাব। ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে রোববার রাতে তাকে আটক করা হয়।
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওশের আহমেদকে পিস্তল হাতে মিছিলে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনার ভিডিওচিত্র দেখে ছাত্রলীগ নেতা নওশের আহমেদকে শনাক্ত করা হয়।
গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন। তিনি ময়মনসিংহ ফুলবাড়িয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই হত্যা মামলায় অনিকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানায় র্যাব।