মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ভোগান্তি এড়াতে হাসপাতালে প্রদান করা হয়েছে দুইটি হুইল চেয়ার।
বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে সেবা নিতে আসা প্রতিদিন গড় রোগীর সংখ্যা অন্তত ৫শ। এদের মধ্যে অনেকে আছেন বৃদ্ধ ও পঙ্গু। বয়স্ক ও পঙ্গু রোগীরা হাসপাতালে সেবা নিতে এসে হুইল চেয়ার না থাকায় তাদেরকে চরম ভোগান্তির স্বিকার হতে হয়েছে। এতদিন তারা অন্যের সহায়তায় ডাক্তারের সেবা গ্রহণ করেছেন। রোগীদের ভোগান্তি এড়াতে উজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাচ শেখের ছেলে রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগনর দক্ষিনের সদস্য সচিব উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে হাসপাতালে প্রদান করেছেন ২টি হুইল চেয়ার। আশা করা হচ্ছে হুইল চেয়ারের মাধ্যমে অতিরিক্ত অসুস্থ রোগী, বয়স্ক ও পঙ্গু রোগীরা সহজেই সেবা গ্রহণ করতে পারবেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য নান্নু খাঁন, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জাম শরিফ, ছাত্রদলের সদস্য সচিব রজব আলীর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৌমেন শাহার হাতে হুইল চেয়ার দুইটি প্রদান করা হয়।
এসময় মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোস্তফা জামান সনেট, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুন নবী, প্রচার সম্পাদক রাসেল পারভেজ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, দৈনিক কালবেলা ও দেশ টিভির জেলা প্রতিনিধি পংকজ রায় সহ ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




