১০ই মে, ২০২৬

মাগুরার পথ সভায় জামায়াতের নায়েবে আমির

শিউলি আফরোজ সাথী, মাগুরা:-

ন্যায় এবং বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন দেখে জামাত ইসলামী, এর জন্য দেশবাসীর সহযোগিতা চান জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা: শফিকুর রহমান।

আজ সকাল পৌনে দশটায় ঢাকা থেকে ঝিনাইদাহ যাওয়ার পথে মাগুরা ভায়না মোড় মাইক্রো বাস স্ট্যান্ডে মাগুরা জেলা জামায়াতের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির । তিনি আরো বলেন, গত ১৫ বছর দেশের মানুষ নানা বৈষম্যের শিকার হয়েছেন। বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে।

পথসভায় মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর এমবি বাকের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ। হাজার হাজার জামায়াত নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন