
নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী নতুন মন্ত্রিপরিষদে সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ায় নিতাই রায় চৌধুরী প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার প্রতি আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী করতে ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার প্রধান শক্তি। বিশেষ করে মাগুরা জেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অগ্রগতি, ঐতিহ্য সংরক্ষণ ও শিল্প–সাহিত্যের বিকাশে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনিযুক্ত সংস্কৃতি মন্ত্রীর এ দায়িত্ব গ্রহণকে ঘিরে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে এবং বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।
এদিকে জাতীয় দৈনিক খবরের আলোর পত্রিকার প্রধান উপদেষ্টা থাকায় খবরের আলোর পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পত্রিকাটির পক্ষ থেকে তার নতুন দায়িত্ব সফল ও ফলপ্রসূ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।