মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে এ. আর. হাওলাদার জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ.আার হাওলাদার জুট মিলের শ্রমিক কর্মচারী ও মৃত্যু শ্রমিকদের পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ১৯৯১ সালে শ্রমিকদের দেনা পাওনা পরিশোধ না করে মালিকপক্ষ বিভিন্ন তালবাহানা করে মিলের সমস্ত কার্যক্রম অঘোষিতভাবে বন্ধ করে দেন। পরে মিলের শ্রমিকরা ১৯৯৫ সালে শ্রম আদালতে ৩টি মামলা দায়ের করেন। শ্রম আদালত ২০০০ সালে মালিকপক্ষকে শ্রমিকদের যাবতীয় দেনা পাওনা পরিশোধের আদেশ দেন। কিন্তু এখনো মালিকপক্ষের কোন দেনা পাওনা পরিশোধ করেন নাই। এমতাবস্থায় আদালতের রায় কার্যকর করে শ্রমিকদের যাবতীয় দেনা পাওনা পরিশোধের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেছেন তারা। জীবিত এবং মৃত শ্রমিকদের সমস্ত দেনা পাওনা পরিষদের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দ্রুত এই দেনাপওনা পরিশোধ না করলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধন শেষে মাদারীপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।





