স্টাফ রিপোর্টার, মোঃ নজরুল ইসলাম খান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকা থেকে পিকআপ ভর্তি গাঁজাসহ সেলিম মিয়া (২৭) ও রুবেল মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে হরষপুর (তেলিয়াপাড়া ফাঁড়ির) এস আই বুলবুল সহ একদল পুলিশ পুরাতন ঢাকা সিলেট মহাসড়ের তেলিয়াপাড়া রেলষ্টেশন সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ভেতরে লুকিয়ে রাখা ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
এসময় পাচারের সঙ্গে জড়িত থাকায় চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার তেতুলতলা ভাটপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৭) ও একই জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে রুবেল মিয়া(২২)কে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান গোপনসূত্রে খবর পেয়ে তিনি দ্রæত তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান পরিচানা করতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেন।বোববার সকাল ৬টার দিকে গাঁজাসহ পিকআপ আটক করা হয়।
এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতার দুজন কে আদালতে পাঠানো হয়েছে।





