প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী সঞ্জয় রাম মারা গেছেন। রোববার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরপর রোববার রাতে মৃত্যু হয় সঞ্জয় রামের।
ভারতীয় এই শাস্ত্রীয় শিল্পী জনপ্রিয় সংগীতশিল্পী পণ্ডিত রাম মারাঠের বড় ছেলে সঞ্জয় রাম। ছোটবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর ভালোবাসা। শুধু তাই নয়, থিয়েটারের সঙ্গে নিয়মিত যুক্ত ছিলেন তিনি।



