বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ৫০ বছর বয়সেও যে সৌন্দর্যে কোনও ভাটা পড়ে না, তা প্রমাণ করে দিয়েছেন তিনি। শরীরচর্চা, কঠিন ডায়েটে লাবণ্য ও লাস্য ধরে রেখেছেন অভিনেত্রী। অল্প বয়স থেকেই সৌন্দর্যের পূজারী অভিনেত্রী। এর জন্য নাকি বেশ সমস্যাও পড়তে হয়েছিল তাঁকে। এক সময় কলেজ থেকে একের পর এক নালিশ আসত মালাইকার নামে। ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন মডেল তথা অভিনেত্রীর মা।
মুম্বাইয়ের জয় হিন্দ কলেজে পড়তেন মালাইকা। কিন্তু তিনি নাকি কলেজই যেতেন না। কলেজে যথেষ্ট উপস্থিতি না থাকায় ফোন আসত তাঁর মায়ের কাছে। সম্প্রতি মালাইকা নিজেই এক সাক্ষাৎকারে নানান অজানা তথ্য ফাঁস করেছেন।
বিজ্ঞাপনী চিত্র থেকে মডেলিংয়ের কাজ শুরু করেছিলেন মালাইকা। বার বার কলেজ থেকে নালিশ আসতে থাকায় মাকে সত্যি কথা বলতে বাধ্য হন অভিনেত্রী।
উল্লেখ্য, ১১ বছর বয়সে মালাইকার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তাই একাকী মায়ের পাশে দাঁড়ানো ও দায়িত্ব নেওয়াও তাঁর লক্ষ্য ছিল সেই সময়ে।



