মিথুন রায় চৌধুরী কে সভাপতি নির্বাচিত করায় অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মহম্মদপুর উপজেলা বাসি।

মাগুরার মহম্মদপুর উপজেলা সর্বোচ্চ বিদ্যাপিঠ কাজী সালিমা হক ডিগ্রি কলেজ এর সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মহম্মদপুর এর কৃতি সন্তান মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাহেব এর সুযোগ্য পুত্র মাগুরা জেলা বিএনপির যুগ আহবায়ক মিথুন রায় চৌধুরী। জাতীয় বিশ্ববিদ্যলয় এর ভাইস চ্যান্সেলর মহদয় এর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত) জনাব নাজিম উদ্দীন আহমেদ এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মিথুন রায় চৌধুরী সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়। এ খবর পাওয়ার সাথে সাথে মহম্মদপুর উপজেলার সর্বসাধারণ, সুশীল সমাজ,শিক্ষক সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র ছাত্রী, ও অত্র বিদ্যালয় এর ছাত্রীরা অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন। এবং কাজী সালিমা হক মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও ছাত্রীরা কলেজ প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করেছেন। এ খবরে মহম্মদপুর উপজেলার সুধী সমাজ মনে করেন মিথুন রায় চৌধুরী সভাপতি হওয়ায় আগের তুলনায় লেখাপড়া ও কলেজের উন্নয়ন মূলক কাজে যথেষ্ট ভুমিকা রাখতে পারবে। এবং অত্র কলেজের সকল প্রকার গুণগত মান বৃদ্ধি পাবে। উপজেলা বি এন পির সাবেক সভাপতি মাননীয় মন্ত্রী মহদয় এর আস্থাভাজন অধ্যক্ষ মইমুর আলী মৃধা বলেন দীর্ঘদিনের অ-গতিশিল কলেজ একজন শিক্ষিত দক্ষ ও সত্যিবান লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। কলেজ সর্বাধিক সফলতা বয়ে আনতে সহায়ক হবে।

মন্তব্য করুন