নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ৩১ আগস্ট মিরপুর বিআরটিএ কার্যালয়ে আদালত-৬-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. মেহেদি হাসান (২৭), মো. সাত্তার (২৭) ও মো. বেলাল হোসেন রানা (২৮)।
মেহেদি হাসানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মো. সাত্তার ও মো. বেলাল হোসেন রানাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিআরটিএ কার্যালয়ে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
