২৪শে জানুয়ারি, ২০২৬

মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে মূল্যস্ফীতি দ্রুত কমিয়ে আনবেন। শনিবার (৩ নভেম্বর) নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরো শহরে এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন। খবর বিবিসির।

ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ায় এবারের সমাবেশে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বপ্ন আবার ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবেন। তিনি দাবি করেন, এই সমাবেশটি যেকোনো দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশের একটি।

প্রায় দেড় ঘণ্টার বক্তৃতায় ট্রাম্প যুক্তরাষ্ট্রকে “অধিকৃত দেশ” হিসেবে বর্ণনা করে বলেন, এবারের নির্বাচন দেশকে স্বাধীন করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ট্রাম্প তার বক্তব্যে কমলার সমালোচনা করে বলেন, মার্কিন শক্তির ওপর বর্তমান প্রশাসনের নির্ভরতা সীমিত করতে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন এবং কমলার যুদ্ধ শেষ করবেন। মূল্যস্ফীতি কমাতে এবং তেলের সরবরাহ বাড়াতে তিনি ‘ড্রিল বেবি ড্রিল’ কর্মসূচি চালু করার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি আরও বলেন, ‘সবকিছুই এখন আপনাদের হাতে।’

এই প্রতিশ্রুতির মাধ্যমে ট্রাম্প ভোটারদের কাছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধার ও মূল্যস্ফীতির সংকট সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন