Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলেন নিরব মুন্সী

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত মুখ মিজানুর রহমান নিরব মুন্সী।
সম্প্রতি তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা ও মতবিনিময় বার্তায় এই আগ্রহের কথা জানান। বার্তায় তিনি রুদ্রকর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, জনসেবা এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, অতীতে রুদ্রকর ইউনিয়নের নেতৃত্বে যারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের অবদান ইউনিয়নবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে বিভিন্ন সময়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে অবদান রাখা প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের প্রতিও তিনি সম্মান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসেবে আসন্ন রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে আগ্রহী। এজন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
এছাড়া তিনি জানান, তাঁর এই ঘোষণাকে ইউনিয়নবাসী কীভাবে গ্রহণ করেন—সেটি ইতিবাচক বা নেতিবাচক যেকোনো মতামত তিনি স্বাগত জানাবেন। জনগণের মতামত ও পরামর্শকেই তিনি ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা হিসেবে বিবেচনা করবেন।
সবশেষে তিনি রুদ্রকর ইউনিয়নের সকল মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নিজের জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহযোগিতায় একটি উন্নত, আধুনিক ও জনকল্যাণমুখী রুদ্রকর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন