Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) শরীয়তপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জেলার পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।

সভায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় দলীয় কার্যক্রমের সার্বিক উন্নয়ন, তৃণমূলকে আরও সুসংগঠিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভাটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন