
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের পালং মডেল থানা পুলিশের এক সফল অভিযানে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানার এসআই শহিদুজ্জামান, এসআই ওয়ালিউর রহমান এবং শরীয়তপুরের শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার এএসআই মোঃ জালালউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম ২১-৭-২৬-রাত ৯:০০ ঘটিকায় পালং মডেল থানাধীন স্বর্ণঘোষ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে (দশ) কেজি গাঁজাসহ হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী
১. মো: কালু সরদার (৪৫)
পিতা: আবেদ আলী সরদার
মাতা: ছালেহা বেগম
সাং: ঝিকর হাটি (ঘাট মাঝি ১নং ওয়ার্ড)
থানা ও জেলা: মাদারীপুর সদর, মাদারীপুর।
২. ছালাম মাদবর (৪৬)
পিতা: রতন মাদবর
মাতা: সুফিয়া বেগম
সাং: সিকি নওহাটা (মস্তফাপুর)
থানা ও জেলা: মাদারীপুর সদর মাদারীপুর।
মাদক উদ্ধারের ঘটনায় পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।




