শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন নির্বাচিত


রিপোর্ট : (মোঃ মনির হোসেন)

শরীয়তপুর প্রেসক্লাবের বহু প্রতীক্ষিত নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৪০ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।
নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—
সহ-সভাপতি: দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট, দৈনিক মানবজমিনের খলিলুর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক: যমুনা টিভির এসএম শাকিল
সহ-সাধারণ সম্পাদক: বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়
সাংগঠনিক সম্পাদক: সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল
কোষাধ্যক্ষ: ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন
প্রচার ও প্রকাশনা সম্পাদক: দৈনিক নিরপেক্ষের জামাল মল্লিক
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি
দপ্তর সম্পাদক: আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন
সমাজকল্যাণ সম্পাদক: ভোরের দর্পনের সাইফুল ইসলাম
আইন সম্পাদক: দৈনিক বর্তমান কথার সোহেল রানা
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়): কালের কণ্ঠের শরিফুল আলম ইমন
ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক: দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন
সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার এবং গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।
নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, “দীর্ঘ ৪০ বছর পর শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা সকল সদস্যকে নিয়ে একটি আধুনিক, সুসংগঠিত ও শক্তিশালী প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করবো।”

মন্তব্য করুন