শহীদ রাষ্ট্রপতি –এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্লবীর লালমাঠে দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক , রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক , , রূপনগর থানা বিএনপির সাবেক সভাপতি , পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের রাষ্ট্রগঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁরা তাঁর কর্মময় জীবন ও অবদানের বিভিন্ন দিক স্মরণ করেন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
