২৪শে জানুয়ারি, ২০২৬

শালিখায় সাজা প্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আট আসামী আটক

আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

 

শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়ার দিক নির্দেশনায় পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ৮ আসামী আটক হয়েছে। এসআই মোঃ মনোয়ার হোসেন, এস আই লিটন গাজী, এসআই নাসির উদ্দিন, এএসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ গনি মিয়া, এবং এএসআই মোঃ আরিফ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে আটকৃত আসামিরা হলেন পারিবারিক মামলায় ডাবল সাজাপ্রাপ্ত আসামী উপজেলার কোটভাগ গ্রামের আইয়ুব আলীর ছেলে সোহানুর রহমান, মারামারি মামলায় পরোয়ানা ভুক্ত আসামি উজগ্রামের সাহাজুলের ছেলে আল মামুন, মাদক মামলায় পরোয়ানা ভুক্ত আসামী আড়পাড়া গ্রামের মঙ্গল সাহার ছেলে পার্থ সাহা, মাদক মামলায় পরোয়ানা ভুক্ত আসামি দীঘল গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লা,

নারী ও শিশু নির্যাতন মামলায় পরোয়ানাভূক্ত আসামি কুমার কোটা গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে লিটন মোল্লা, নারী নির্যাতন মামলায় পরোয়ানাভূক্ত আসামি সানি আড়পাড়া গ্রামের মোহাম্মদ মজনু মোল্লার ছেলে রাজু হোসেন, একই মামলার আসামি মৃত মুসাকিরের ছেলে মজনু মোল্লা, বাপ বেটা একই মামলার আসামী এবং অর্থ কেলেঙ্কারি মামলায় সাজা প্রাপ্ত আসামি উজ গ্রামের ওহাব ওরফে ওহীদের স্ত্রী সাহিবা।

 

শালিখা থানা অফিসার ইনচার্জ ওলি মিয়া জানান গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভূক্ত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য করুন