শেরপুর সিমান্তে ভারতীয় নিষিদ্ধ মদ জব্দ করেছে বিজিবি

রিপোর্ট :- আমিরুল ইসলাম

শেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১৭ মে) ভোরে শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী হালুয়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন হলদিগ্রাম ও কড়ইতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা এলাকায় অভিযান চালায় ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ক্যাম্পের টহলরত দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ভর্তি কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ মদের বোতল জব্দ করা হয়।

একই রাতে হালুয়াঘাট উপজেলার কুশপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় কড়ইতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা। সেখানে চোরাকারবারীদের ফেলে যাওয়া আরও কিছু ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।

 

মন্তব্য করুন