১২ই জানুয়ারি, ২০২৬

শ্যামনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৩ 

শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার(কালিগঞ্জ সার্কেল), সাতক্ষীরা এর সার্বিক তত্বাবধানে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান এর নেতৃত্বে ২০শ অক্টোবর থানার অফিসার ও ফোর্সের সমম্বয়ে দিবা ও রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে শ্যামনগর থানাধীন দক্ষিণ-পশ্চিম আটুলিয়া এলাকা হতে জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৷ সুনীল কুমার বৈরাগী, ২৷ শংকর কুমার বৈরাগী, উভয় পিতা-মৃত সন্তোষ কুমার, সাং-আটুলিয়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করা হয়।

এছাড়াও অপর একটি অভিযানে এসআই(নিঃ) মুহাম্মদ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ শ্যামনগর থানার মামলা নং-২৩(১০)২৪,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬ /৩০৭/ ৩৫৪/১১৪ পেনাল কোড এর এজাহারনামীয় ০২ নং আসামী ইসলাম গাজী(৫৪), পিতা আরশাদ গাজী, সাং-বংশীপুর ঈদগাহপাড়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন