বৃহস্পতিবার লাগাতার চিরুনি তল্লাশি। শুক্রবার ধরা পড়ল সইফ আলি খান পটৌডীর আততায়ী। খবর, একেই সইফের বাড়ির সিসিটিভিতে দেখা গিয়েছে। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় আততায়ী ইতস্তত সেখানে ঘুরছিল বলে জানা গিয়েছিল। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় তাকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। আরও সন্দেহ, আক্রমণকারী বাড়ির নকশা জানত। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফ্ট ব্যবহার করেছিল।



