সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত…

তাহমিনা মাহমুদ গোপালগঞ্জ…

দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা বিএনপির সভাপতি লেনিন শিকদারের নেতৃত্বে পাঁচুরিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, বিএনপি নেতা এস এম আজিজুর রহমান বেনা, অ্যাডভোকেট তৌফিক ইসলাম, ফজলুল কবির দারা, রিয়াজ উদ্দিন লিপটন, জিয়াউল কবির বিপ্লব।

বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। যারা গোপালগঞ্জ জেলাকে কলুষিত করছে তাঁদের বিরুদ্ধে আওয়াজ তুলি! আমরা সকলে মিলে শান্তি চাই!

সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গোপালগঞ্জ সাধারণ জনগণের প্রতি আহবান জানান। তাঁরা বলেন গোপালগঞ্জ বাসী অতিথে যে ভূল করেছে এই ভূল আর করবে না। বিগত সরকার আওয়ামী লীগের উন্নয়ন কথা বলে বলে কিছু মানুষ তাঁরা কোটি প্রতি আর জনগণ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত কেন..? আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া বলেছেন সারা বাংলাদেশের ন্যায় ইনশাআল্লাহ গোপালগঞ্জে ও উন্নয়ন হবে। বাংলাদেশের মানুষ ভাবে গোপালগঞ্জ উন্নয়নে ভরপুর। সব মিথ্যা আমরা এই উন্নয়ন এর ধারা ধরে রেখে তারেক জিয়ার আদর্শের পথপ্রদর্শক হয়ে কাজ করবো। বিএনপির ঘাটি হোক গোপালগঞ্জ।

মন্তব্য করুন