১৩ই জুন, ২০২৬

সহজ উপায়ে বাড়িতেই তৈরি করুন রামেন নুডলস

জাপানী নুডলস্

ডেস্ক রিপোর্ট

জাপানের জনপ্রিয় খাবার রামেন নুডলস। এটি মূলত চীনা গম দিয়ে তৈরি স্যুপের একটি জাপানি অভিযোজন। মাছ বা মাংসের স্টক দিয়ে তৈরি এই খাবারটি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জাপানি খাবার হলেও রামেন তৈরির পদ্ধতিতে চীনা কৌশল ব্যবহার করা হয়। আজ আমরা জানব কীভাবে ঘরে বসেই সহজ উপায়ে রামেন নুডলস তৈরি করা যায়।

যা যা উপকরণ লাগবে (একজনের জন্য)

মুরগির বুকের মাংস: ২০০ গ্রাম (এক টুকরো)
নুডুলস: ছোট ১ প্যাকেট
চিকেন স্টক: ১ কাপ
আদা কুচি: ৩-৪ টুকরো
রসুন ছেঁচা: ২ কোঁয়া
সবুজ পেঁয়াজ পাতা: ২টি (নিচের অংশ বাদ)
সয়া সস: ১ টেবিল চামচ
ভিনিগার: ১ টেবিল চামচ
নুডুলস মসলা: আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া: আধা চা চামচ
তিলের তেল: ২ চা চামচ

পরিবেশনের জন্য

গাজর: ১ মুঠো (লম্বা করে কাটা)
সেদ্ধ ডিম: ১টি (খোসা ছাড়িয়ে দুই ভাগ)
শাক: ১ মুঠো (মুরগি ভাজার তেলে ভাজা)
পেঁয়াজ পাতা কুচি: ১ মুঠো
মুরগির মাংস সিজনিংয়ের জন্য
মুরগির বুকের মাংস: ২০০ গ্রাম
গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
লালমরিচ গুঁড়া: আধা চা চামচ
সয়া সস: ১ টেবিল চামচ
আদা-রসুন বাটা: ১ চা চামচ করে
ভিনিগার: ১ টেবিল চামচ
লবণ: স্বাদ মতো
চিনি: আধা চা চামচ

প্রস্তুত প্রণালী

১. প্রথমে একটি পাতিলে ৪ কাপ পানি গরম করুন। এর মধ্যে আদা, রসুন কুচি, পেঁয়াজপাতা, লবণ ও গোলমরিচ গুঁড়া দিন। পানি ফুটে উঠলে মুরগির মাংস দিয়ে পাঁচ-ছয় মিনিট সিদ্ধ করুন। এরপর মুরগির মাংস তুলে আলাদা করে রাখুন।

২. মুরগি সেদ্ধ করার স্টক ছেঁকে আবার চুলায় বসিয়ে তাতে সয়া সস, ভিনিগার, তিলের তেল ও নুডুলসের মসলা দিন। দুই-একটি বলক দিয়ে চুলা বন্ধ করুন। তবে গরম রাখুন।

৩. নুডুলস আলাদা করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। ডিম ৩-৪ মিনিট সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন।

৪. মুরগির মাংস সিজনিংয়ের মসলা দিয়ে মেখে নিন। প্যানে তিলের তেল গরম করে মুরগির মাংস দুই পিঠ লাল করে ভেজে আধা ইঞ্চি পুরু করে কেটে নিন। একই তেলে শাকটাও ভেজে রাখুন।

৫. এরপর নুডুলস ও স্টক দিয়ে একটি পাত্রে পরিবেশন করুন। উপর থেকে গাজর, সিদ্ধ ডিম, ভাজা শাক ও পেঁয়াজপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রামেন নুডলস জাপানি খাবার হলেও চীনা পদ্ধতিতে তৈরি হওয়ায় এতে বিশেষ ধরনের স্বাদ পাওয়া যায়। ঘরে সহজে তৈরি করা এই রামেন আপনার পরিবার ও বন্ধুদের মন জয় করে নেবে।

মন্তব্য করুন