Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ,

সাতক্ষীরা প্রতিনিধি ঃ

সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, মাদরা ও ঝাঁউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে রবিবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য ৭ লাখ ৯৩ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গীর মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চাঁন্দা নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া, ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বোয়ালিয়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৯৩ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা এসময় পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন