বলিউড সুপারস্টার সালমান খানকে আবার প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি একই ধরনের হুমকি দেওয়া হয়েছে কিছুদিন আগে আততায়ীর গুলিতে নিহত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। এই হুমকির পরপরই পুলিশ সন্দেহজনক গুরফান খান নামে এক যুবককে নয়ডা থেকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, নয়ডা ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তকে নয়ডা থেকে গ্রেপ্তার করেছে। অজ্ঞাত পরিচিয়ের সেই ব্যক্তির নাম গুরফান খান বলা হচ্ছে। আর তাঁর বয়স ২০ বছর মতো।
১২ অক্টোবর এনসিপি নেতা এবং সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি হত্যা করা হয়েছিল। বাবা সিদ্দিকের ছেলে জিশানের অফিসের বাইরে তাঁকে গুলি করা হয়েছিল। ২৫ অক্টোবর বিকেলে জিশান সিদ্দিকের দপ্তরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছিল। জিশানের সঙ্গে সালমান খানকেও হুমকি দিয়েছিল সেই ব্যক্তি। এর পাশাপাশি মোটা অঙ্কের টাকার দাবিও করেছিল অজ্ঞাত ওই ব্যক্তি। হুমকির এ ঘটনার পর নির্মল নগর পুলিশ স্টেশনে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।



