১৩ই জানুয়ারি, ২০২৬

সোনার বাংলাদেশ গড়তে দেশ নায়ক তারেক রহমানের প্রত্যাবর্তন জরুরি– রেজু

সংগৃহীত

নাসির উদ্দীন (আত্রাই) নওগাঁ প্রতিনিধি :

সোনার বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন জরুরি বলে অভিমত ব্যাক্ত করেছেন নওগাঁ জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ -৬ রাণী নগর-আত্রাই আসেনর জনপ্রিয় নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৪অনুষ্ঠিত হয়েছে, আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট এর নেতৃত্বে
সোমবার ১৪অক্টবর ইউনিয়নের পূর্ব মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভোট প্রদান অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসব মুখর পরিবেশে একটানা ভোট প্রদান শেষে শান্তিপূর্ণ ভাবে প্রধান অতিথি বক্তব্যের মধ্যে দিয়ে ফলাফল ঘোষনা করা হয়।
বক্তব্য প্রধান অতিথি নওগাঁ জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলাদেশ গড়তে এদেশে প্রত্যাবর্তন জরুরি, নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে এগিয়ে আসতে হবে, প্রতিহিংসা পরিহার করে সমাজিক উন্নয়নে কাজ করতে হবে। ফলাফল ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফৌজদার বেলাল।

নির্বাচনে অংশগ্রহনকারী সভাপতি প্রার্থী চেয়ার মার্কা প্রতীকে মোঃ রফিকুল ইসলাম (রফিক) ২৬৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম মোফিজুল ইসলাম মিঠু দোয়াত কলম মার্কা ভোট পেয়েছে ৮৫।
সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ(বাবু) মাছ প্রতীকে ২৫০ভোট পেয়ে জয় যুক্ত হয়েছেন।প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মোরগ মার্কা প্রতীকে ১০৪ ভোট পেয়ে পরাজিত হয়।এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সরদার যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, তসলিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপিসহ ইউনিয়ন বিএনপি ও সহোযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

মন্তব্য করুন