
রিপোর্ট :- মো:আল-আমিন হোসন
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এক সাংবাদিককে হত্যার হুমকি, গালিগালাজ এবং জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মো. আল আমিন হোসেন (পিতা: মৃত সিদ্দিকুর রহমান) টঙ্গী পশ্চিম থানার খা-পাড়া রোড এলাকার একজন ভাড়াটিয়া। বর্তমানে তিনি মিরপুর-১০, ব্লক-বি, রোড-০১, সেকশন-০৬, ঢাকায় বসবাস করছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে খা-পাড়া রোড এলাকায় স্থানীয় সন্ত্রাসী শাওন (৩৫) ও তার সহযোগীরা তাকে হত্যার হুমকি দেন। এ সময় তারা তাকে মারধর, গালিগালাজ ও অপমান করেন এবং জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা চালান। অভিযোগে বলা হয়, এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
ভুক্তভোগী সাংবাদিক আরও জানান, এ ঘটনার পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
টঙ্গী পশ্চিম থানার পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।




