হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী (১৭ নভেম্বর) সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে।

বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরসংলগ্ন একটি এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাজধানীতে উদ্বেগ ছড়িয়েছে।

এ ছাড়া একই ইস্যুতে গত কয়েকদিন ধরে সেখানে রাজনৈতিক সহিংসতা চলছে।
জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ছাত্র বিক্ষোভে সহিংস দমন-পীড়নের অভিযোগে মামলা দায়ের হয়। বর্তমানে তার অনুপস্থিতেই চলছে মামলার বিচারকাজ। গত ৫ আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন।

মন্তব্য করুন