
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন প্রার্থীরা। তিন দিনে ২৯৫টি আপিল আবেদন জমা দিয়েছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) ইসির জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য দিয়েছেন।
এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী মিলে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে।
গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা এক হাজার ৮৪২ জন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয় গত সোমবার থেকে। প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়। সর্বশেষ তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন করা হয়েছে ১৩১টি। ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন করা যাবে।