বিএনপি নেতাদের আভিযোগ, আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশের গণতন্ত্রের ক্ষতি করেছে। এখন স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংসের জন্য ওৎ পেতে আছে। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন জরুরি বলে মনে করেন তারা।
শুক্রবার (২২ নভেম্বর) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান, অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতার জন্য পতিত স্বৈরাচারের দোসরদের দায়ি করেন বিএনপি নেতারা।
তারা বলেন, অধিকারের নামে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হচ্ছে। নির্বাচন দিতে যত দেরি হবে, ততই অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন তারা।
অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান, বিএনপি নেতারা।