আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আন্তঃবিভাগ ব্যাডমিন্টন (ছাত্র) ফাইনাল খেলা ইসলামিক স্টাডিজ বিভাগ বনাম হিসাববিজ্ঞান বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক স্টাডিজ বিভাগ ২-১ সেট ব্যবধানে জয়লাভ করে ২০২৪ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আরো উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান ভূঞা, বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ। জনাব মোঃ নাছির উদ্দিন, বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ। জনাব আব্দুর রহমান মোল্লা, জনাব আল আমিন, জনাব সুমন কর্মকার, জনাব আলী মোঃ আব্দুল্লাহ, জনাব মোঃ মাহমুদুল হক, জনাব এ. এইচ. এম গোলাম আরিফ, মুফতি মাও. মুহাম্মদ নজরুল ইসলাম খান প্রমুখ।

মন্তব্য করুন