Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎প্রথমে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘোষবাগ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোঃ জয় (৩০) কে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ী মোঃ শাহাজুদ্দি ও তার মা রোমিজা খাতুনের নাম প্রকাশ করে।
‎
‎পরবর্তীতে যৌথ বাহিনী (আর্মি, পুলিশ ও বিজিবি) শাহাজুদ্দি ও রোমিজা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা স্বীকার করে যে একই দিনে প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রি করেছে। এলাকাবাসীও দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ দিয়ে আসছিল।
‎
‎পরে জিজ্ঞাসাবাদে নিশ্চিন্তপুর এলাকার সাব্বিরের নাম উঠে আসে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাব্বির (১৮) কে আটক করে। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ সময় তার সহযোগী আলফাজ (২০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
‎
‎আটককৃত ব্যক্তিরা হলেন- মোঃ জয় (৩০), মোঃ শাহাজুদ্দি (৪০). রোমিজা খাতুন (৬০), সাব্বির (১৮), আলফাজ (২০)।
‎
‎আটককৃতরা ও জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন