ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এবার যা জানা গেল

ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে চায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার একটি প্রস্তাব পাস করেছে সংস্থাটির পরিচালক বোর্ড। এ সময় ইউরেনিয়াম নিয়ে সহযোগিতা বৃদ্ধি ও আগামী বছরের শুরুর দিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইরানকে অনুরোধ জানানো হয়।

আইএইএর প্রতিবেদন বলছে, ২০১৯ ও ২০২০ সালে পাওয়া অঘোষিত কয়েকটি সাইটে ব্যাখ্যা না দেওয়া ইউরেনিয়ামের চিহ্নসহ বিভিন্ন সমস্যার সন্ধান মিলেছে। এ ছাড়া ইরান নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সেই সঙ্গে তথ্য দেওয়ার ব্যাপারে যথাযথ সহযোগিতা না করায় ইরানের নিন্দাও জানানো হয়। পশ্চিমা আপত্তি থাকলেও ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। পারমাণবিক বোমা তৈরিকে তারা সমর্থন করে না বলেও দাবি তেহরানের।

তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ইরানের ওপর হামলায় পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দেয় তেহরান।

মন্তব্য করুন