এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানের হেলিকপ্টার

আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের পাশে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিপক্টার অবতরণ ও উড্ডয়ন করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী পরীক্ষামূলক এ কার্যক্রম চলবে। এ ঘটনায় বিভ্রান্ত না হতে বা অপপ্রচার না চালাতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

খালেদা জিয়াকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেওয়া শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন।

মন্তব্য করুন