ওয়াশিংটনে গোলাম মোর্তোজা, লন্ডনে আকবর হোসেন

ওয়াশিংটনে এবং লন্ডনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা ও আকবর হোসেন। তাদের দুই বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছে সরকার। তাদের নিয়োগ সংক্রান্ত ফাইল তথ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গোলাম মোর্তোজাকে সচিব পদ মর্যাদা দেয়া হয়েছে। গোলাম মোর্তোজা বর্তমানে ডেইলি স্টারে এবং আকবর হোসেন বিবিসিতে কর্মরত আছেন।

মন্তব্য করুন