Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

গীতি কবিতা “” কৃষ্ণকলি “”

মোঃ আসিফ খন্দকার 
কৃষ্ণকলির কৃষ্ণ চোখে
দেখে আমার মুখ
আপন ভাবতে তারে আমার
লাগে বড় সুখ।
কালো মেয়ে নাম দিয়েছো
কোন সে পাষাণ লোক।।
আমার দু-চোখ দিয়ে দ্যাখো
যে বলেছো কালো
দেখতে পাবে কৃষ্ণকলির
রূপে কত আলো।
তারই প্রেমে পড়তে মনে
বাড়বে যে ধুকপুক।।
কৃষ্ণচুড়ার রং মাখা ঠোঁট
কি অপরূপ হাসি
 পড়বে নাতো দ্বিধায় প্রেমিক
বলতে ভালোবাসি।
পাথর মনই তারে পেতে
হবে না উৎসুক।।

 

০১/১১/২৪

 

 

 

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন