
তাহমিনা মাহমুদ
গোপালগঞ্জ…
গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি ট্রাক চলে আসলে সংঘর্ষ ঘটে। এতে বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। হাসপাতাল কতৃপক্ষ রোগীদের সার্বিক সহযোগিতা করেছেন। সাধারণ জনগণ রোগীদের পাশে দাঁড়িয়ে আহতদের হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। আর্তচিৎকার সকলে ছুটে আসেন। মানুষ মানুষের জন্য এই ভালবাসা সত্যি প্রশংসনীয়।




