
মেজবা উদ্দিন :নড়াইল প্রতিনিধি
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে “আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) কলেজ মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. রাসেল খান। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি জনাব মো. ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক জনাব খন্দকার মাহমুদুল হাসান (সনি) এবং সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ রুবাইয়াত তুর্যেদ (শাহীন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনাব মো. আরিফ হাসান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জনাব হামিদুল হক তনু।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা গড়ে তোলে।
টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে জমে উঠেছে প্রতিযোগিতা, যা আগামী দিনগুলোতে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজনে ছিল নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল।




