নড়াইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

 

 

নড়াইল প্রতিনিধি: মেজবা উদ্দিন।

নড়াইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী ও পুরুষ (অনূর্ধ্ব-২০) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন নড়াইল ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলামিন। ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ এই দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে আয়োজনে ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার কর্মকর্তা (ওসি), ওসি তদন্তসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
নারী ও পুরুষ অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান

মন্তব্য করুন