নড়াইলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১।

 

নড়াইল প্রতিনিধি:মেজবা উদ্দিন।
২৭/০৭/২০২৬
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৩) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন খান (৪৫)নামে আরও একজন আহত হয়েছেন। সোমবার (২৭/০৭/২০২৬) দুপুর সাড়ে ১২:৩০ টার দিকে নড়াইল-যশোর সড়কের সীমাখালী এলাকায় চিত্রা সেতু পূর্বের নাম শেখ রাসেল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির কাজী নড়াইল সদর উপজেলার দীঘলিয়া কোলা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। আহত মিলন খানের বাড়ি একই উপজেলার পাচুড়িয়া মল্লিকপুর গ্রামে।
নিহতের স্বজন জানায়, মনির কাজী নিজ বাড়ি থেকে গরু কেনার উদ্দেশ্যে নসিমনে করে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। পথে নড়াইলের সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় বড় যানবাহন নিয়ন্ত্রণে স্থাপিত লোহার উচ্চতা নিয়ন্ত্রণ বারে তার মুখে ও মাথায় সজোরে আঘাত লাগে। এতে তিনি ও সঙ্গে থাকা মিলন খান চলন্ত নসিমন থেকে ছিটকে সড়কে পড়ে যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত মিলন খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন