
আমিরুল ইসলাম, শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৫জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।
বিষয়টি নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন।




