নেচে গেয়ে মঞ্চ মাতালেন জেফার, চলছে বিতর্ক

দেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার রহমান বিজয় দিবসের কনসার্টে গান গেয়েছিলেন। তবে গানের সঙ্গে তিনি নেচেছেনই ঢের বেশি। তার ফ্যাশনেবল লুক ও প্রাণবন্ত নাচে দর্শকদের মুগ্ধ করলেও সমালোচনা চলছে। ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক।

বিজয়ের সেই কনসার্টে পরনে গাঢ় সবুজ শাড়ি, গায়ে মেরুন রঙের ব্লাউজ ছিলো জেফারের। গলায় নেকলেস, কপালে টিপ। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। এমন লুকে, মাইক্রোফোন হাতে ‘বসন্ত বাতাসে’ শিরোনামের গান গাইছেন আলোচিত গায়িকা জেফার। আর গানের তালে নাচছেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।

জানা যায়, বিজয় দিবসে রাজধানীতে অনুষ্ঠিত হয় ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে কনসার্ট। এ মঞ্চে গানের চেয়ে অধিক নেচেই আলোচনার জন্ম দিয়েছেন জেফার। এ নিয়ে দারুণ সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

নেটিজেনরা যে বেশ মজাই নিচ্ছেন জেফারের কর্মকাণ্ডে, তা কমেন্টেই বোঝা যাচ্ছে। একজন লিখেছেন, ‘সাউন্ডবক্সে গান বাজিয়ে যদি কনসার্টে গানই শোনাতে হয়, তাহলে জেফারকে আনা হয়েছে শুধু নাচ দেখানোর জন্যই?’ অন্য আরেকজন লিখেন, ‘অটো টিউন শিল্পীরা লাইভে এমনই গাইবে।’

ফেসবুক ব্যবহারকারী আরেকজন লিখেছেন, ‘কনসার্টে ধরা খেলেন জেফার নিজের গলায় গান না গেয়ে স্টেজে শুধুই নাচানাচি। তবে কি এতদিন দর্শকদের ধোকা দিয়ে চলেছেন জেফার।’ এর উত্তরে আরেকজন লিখেছেন, হাসি পাইলো খুব আপনার কমেন্ট দেখে। আপনি হয়তো জানেন না, এসব কনসার্ট আগে থেকে ভয়েজ রেকর্ড করা থাকে।’

উল্লেখ্য, ২০১১ সালে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে ইউটিউবে প্রকাশ করেন জেফার। সেসময় সাড়া ফেলেন তরুণ প্রজন্মের এই সংগীতশিল্পী জেফার রহমান।

তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার। ইউটিউব থেকে স্টেজ শোয়ে পা রাখেন তিনি। স্বকীয় গায়কী আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন তিনি। জেফার অসংখ্য স্টেজ শো করেছেন নেমেসিস, ওয়ারফেজ, অর্থহীন-এর মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে।

মন্তব্য করুন