পল্লবীতে ডিএমপির ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রিপোর্ট:- মোঃ- হাসিব

রাজধানীর পল্লবীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টায় পল্লবী থানার উদ্যোগে ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা আরও সহজ হবে। তিনি নিরাপদ সমাজ গঠনে জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওপেন হাউজ ডে’র মতো আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পান। এতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর হওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।রাজধানীর পল্লবীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টায় পল্লবী থানার উদ্যোগে ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এন মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোস্তাক সরকার।
এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা আরও সহজ হবে। তিনি নিরাপদ সমাজ গঠনে জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওপেন হাউজ ডে’র মতো আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পান। এতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর হওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

মন্তব্য করুন