বলিউড তারকাদের ঘনিষ্ঠ ওরি ভোট দিলেন ট্রাম্পকে

তিনি কোনো বলিউড তারকা নন। তবুও তাকে দেখা যায় বলি তারকাদের আশেপাশে। তার ওঠা-বসা, ঘোরা-ফেরা সবই বলিপাড়ার তারকা সন্তানদের সঙ্গে। যদিও তার হিন্দি বলার ধরন নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। তবু এত দিন নিজেকে ভারতীয় বলেই পরিচয় দিয়ে এসেছেন ওরি ওরফে ওরহান অবত্রমানি। কিন্তু,  ট্রাম্পের জয়ের পরই তার নাগরিকত্ব নিয়ে উঠেছে প্রশ্ন।

গত ৫ নভেম্বর ছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে জয় লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন কখনও ব্যালট পেপার হাতে ধরে নিজের ছবি, আবার কখনও বা ডোনাল্ড ট্রাম্পের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ওরহান আত্রামানি। ট্রাম্প সমর্থক হিসেবে তার নাম লেখা একটি টি শার্টও পরেছিলেন তিনি। এখানেই শেষ নয়! ট্রাম্পকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাতা’ বলেও সম্বোধন করেছেন ওরি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আবহে সামাজিক মাধ্যমে বার বার নজর কেড়েছে তার পোস্ট। ট্রাম্পের জয় নিশ্চিত হতেই “আমার প্রেসিডেন্ট” বলে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

ওরির এই ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় একপ্রস্ত হাসাহাসি শুরু হয়েছে। কেউ বলেছেন, “ওরির একটা ভোটেই তবে জিতলেন ট্রাম্প!” কেউ লিখেছেন, “আপনি ভারতীয় নন?” যদিও ওরির কি দ্বৈত নাগরিকত্বের সুবিধা ভোগ করেন কি না সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি। ভারতীয় আইন অনুযায়ী এ দেশের কোনও নাগরিক দ্বৈত নাগরিকত্বের সুবিধা ভোগ করতে পারেন না।  শেষ পর্যন্ত অবশ্য ওরির নাগরিকত্ব নিয়ে জল্পনার অবসান হয়নি প্রথম থেকেই আমেরিকার প্রেসিডেন্টের সমর্থক ছিলেন ওরি। ভোটের দিনও সমাজমাধ্যমে ওরি বলেন, “হয় আপনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হবেন, না হলে আপনি আমেরিকাকে ভালবাসেন না।” সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন