বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে একটা সময় চুটিয়ে হিন্দি ছবিতে কাজ করার পাশাপাশি বাংলা, তেলেগু, কন্নড় ছবিতেও কাজ করেছেন। অভিনয় করেছেন বাংলাদেশের ছবিতেও। ওটিটিতেও দেখা গেছে তাকে। আর কতরকমের চরিত্রেই না অভিনয় করেছেন।
আশির দশক থেকে চাঙ্কির ক্যারিয়ার শুরু। তারপর নব্বইয়ের দশকে তারকার তকমা পান তিনি। এদিকে অভিনেত্রী অনন্যা পাণ্ডের জন্ম ১৯৯৮ সালে। সেই সময় থেকেই হাতে কাজ কমতে থাকে চাঙ্কির।
বাবার জীবনে চড়াই-উতরাই দেখেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন অনন্যা। দীর্ঘ পথ পেরিয়ে বলিউডে ধীরে ধীরে নিজের ক্যারিয়ার গড়ে তুলেন তিনি।



