
স্টাফ রিপোর্টার ;-ফয়সাল হায়দার
ফরিদপুরের ঐতিহ্যবাহী বাউল শিল্পী লাইলী বেগমের চিকিৎসা ও জীবিকার সহায়তায় ৩ লাখ টাকার অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিল্পী লাইলী বেগমের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
মন্ত্রী বলেন, দেশের লোকসংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় যাঁরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, তাঁদের কল্যাণে সরকার সবসময় আন্তরিক। শিল্পীদের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর।
স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা জানান, লাইলী বেগম দীর্ঘদিন ধরে বাউল গান পরিবেশনের মাধ্যমে লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করে আসছেন। অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে আর্থিক ও শারীরিক সংকটে ভুগছিলেন। এ অবস্থায় সরকারের এই সহায়তা তাঁর চিকিৎসা ও জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংস্কৃতিক কর্মীরা সংস্কৃতি মন্ত্রণালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের লোকজ সংস্কৃতির ধারক-বাহক শিল্পীদের কল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে তাঁদের জীবনমান উন্নয়নের পাশাপাশি লোকসংস্কৃতির চর্চাও আরও সমৃদ্ধ হবে।
তাঁরা আশা প্রকাশ করেন, শিল্পী লাইলী বেগম দ্রুত সুস্থ হয়ে আবারও সঙ্গীতাঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবেন।




