বিয়ে নিয়ে তাহসানের মিশ্র বার্তা

জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তবে এই বিষয়ে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাহসান স্পষ্ট জানিয়েছেন, ‌আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসান বললেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

এর কিছুক্ষণ পর আরেকটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা।’ তার এই বিপরীতমুখী বক্তব্যে ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তাহসানের এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেক ভক্ত কৌতূহলী হয়ে প্রশ্ন করছেন, তাহসানের সত্যিকারের বক্তব্য কোনটি? কেউ কেউ মনে করছেন, হয়তো তিনি ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চান। আবার অনেকে ধারণা করছেন, এটি হতে পারে তার নতুন কোনো প্রকল্পের প্রচারণার অংশ।

রোজা আহমেদ সম্পর্কে জানা গেছে, তিনি একজন দক্ষ মেকওভার আর্টিস্ট এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তাদের মধ্যে কবে এবং কীভাবে সম্পর্কের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তাহসানের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা না আসা পর্যন্ত তার ভক্ত এবং সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা-বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এ দিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাঁদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।

মন্তব্য করুন