মাগুরায় বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

শিউলি আফরোজ সাথী, মাগুরা:-

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মাগুরার কৃতি সন্তান রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে আজ সোমবার দুপুরে শহরের ভায়না মাইক্রো স্ট্যান্ডে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইনের উদ্বোধনী করেন। জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আশিকুজ্জামান রাজা মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক আলী আহমেদ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ , বিএনপি নেতা আমিনুল রহমান খান পিকুল , যুবদল নেতা মোঃ মিলন শরীফ প্রমুখ ।

এই চক্ষু সেবা ক্যাম্পেইনে ডাক্তার আশিষ কুমার সাহা- এমবিবিএস পিজিটি চক্ষু, প্রাক্তন সিনিয়র মেডিকেল অফিসার ইসলামিয়া চক্ষু হাসপাতাল ঢাকা, এর সঙ্গে আরো ৫ জন অভিজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা পরিচালনা করেন। দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে পাচ শতাধিক দরিদ্র রোগী সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ ও চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন ।

মন্তব্য করুন